Sinocraft পণ্য রিটার্ন ও রিফান্ড পলিসি
-
Sinocraft-এর পণ্য সরাসরি সংগ্রহ বা ডেলিভারির সময়
পণ্য গ্রহণের সাথে সাথে ভালোভাবে যাচাই করে নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
ডেলিভারির পর ব্যবহারজনিত ভাঙা বা ক্ষতির দায় Sinocraft বহন করবে না।
-
অনলাইন অর্ডারের ক্ষেত্রে, পণ্য ডেলিভারি পাওয়ার পর যদি
ভাঙা বা গুরুতর ম্যানুফ্যাকচারিং ত্রুটি পাওয়া যায়,
তাহলে অবশ্যই ২৪ ঘন্টার মধ্যে আমাদের জানাতে হবে।
এক্ষেত্রে পণ্যটি অব্যবহৃত অবস্থায় এবং পণ্যের বক্স অক্ষত থাকতে হবে।
-
ডেলিভারি ম্যান থেকে পণ্য গ্রহণের সময় যদি বক্স ক্ষতিগ্রস্ত বা সন্দেহজনক মনে হয়,
তাহলে অনুগ্রহ করে বক্স খুলে ব্যবহার করবেন না।
বক্স নষ্ট বা পণ্য ব্যবহার করা হলে তা আর রিটার্ন বা পরিবর্তনযোগ্য হবে না।
-
ডেলিভারির সময় ভাঙা অবস্থায় পাওয়া পণ্য Sinocraft যাচাই করে
রিপ্লেসমেন্ট দেওয়ার ব্যবস্থা করতে পারে।
চূড়ান্ত সিদ্ধান্ত Sinocraft-এর যাচাইয়ের উপর নির্ভরশীল।
-
ঢাকার ভিতরে ডেলিভারি ম্যানের মাধ্যমে রিপ্লেসমেন্ট চাইলে
২০০ টাকা সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।
ঢাকার বাইরে কেবল কুরিয়ার চার্জ প্রযোজ্য।
কুরিয়ারে পরিবহনের সময় ভাঙা পণ্যের দায় গ্রাহককেই বহন করতে হবে।
-
পণ্য পছন্দ না হওয়া, রঙ বা ডিজাইন প্রত্যাশার সাথে পুরোপুরি মিল না হওয়া,
অথবা ব্যবহার উপযোগী মনে না হওয়ার কারণে
রিটার্ন বা রিফান্ড প্রযোজ্য নয়।
-
হস্তনির্মিত বা সিরামিক পণ্যের ক্ষেত্রে সামান্য রঙের পার্থক্য,
ফিনিশ বা আকারের ভিন্নতা স্বাভাবিক এবং তা ত্রুটি হিসেবে গণ্য হবে না।
-
গ্রহণযোগ্য কারণে রিফান্ড প্রযোজ্য হলে,
৩ থেকে ১০ কার্যদিবসের মধ্যে রিফান্ড সম্পন্ন করা হবে।
অনলাইন পেমেন্টের ক্ষেত্রে সময় আরও বেশি লাগতে পারে।
-
সকল প্রকার মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা অনলাইন পেমেন্টের
ক্ষেত্রে প্রযোজ্য গেটওয়ে বা সার্ভিস চার্জ কেটে নেওয়া হবে।
-
কুরিয়ারের মাধ্যমে পণ্য গ্রহণের সময় যদি প্যাকেট ছেঁড়া বা ভাঙা মনে হয়,
তাহলে অনুগ্রহ করে পণ্য গ্রহণ করবেন না।
কুরিয়ার থেকে ক্ষতিগ্রস্ত পণ্য গ্রহণ করলে পরবর্তীতে কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না।
-
পেমেন্টের সময় যদি কোনো প্রকার ডিসকাউন্ট বা ক্যাশব্যাক প্রযোজ্য হয়ে থাকে,
রিফান্ডের সময় সেই পরিমাণ অর্থ সমন্বয় করা হবে।
Return & Refund Policy of Sinocraft
-
Customers are requested to check products carefully at the time of delivery.
Any damage after delivery due to usage or mishandling will not be covered.
-
For online orders, if a product is received broken or with a manufacturing defect,
customers must inform Sinocraft within 24 hours.
The product must remain unused and the original packaging must be intact.
-
If the delivery package appears damaged or incorrect,
please do not open or use the product.
Opened or used products will not be eligible for return.
-
Verified defective or broken items may be eligible for replacement
after inspection by Sinocraft.
-
Replacement through delivery service inside Dhaka requires a
BDT 200 service charge.
Outside Dhaka, only courier charges apply.
-
Products cannot be returned or refunded due to change of mind,
design preference, or color variation.
-
Approved refunds will be processed within
3 to 10 working days.
Online payment refunds may take longer.
-
Payment gateway or mobile financial service charges are non-refundable.
-
If any cashback or discount was applied during payment,
the equivalent amount will be deducted during refund.