YOUR CART

সম্মানিত ক্রেতাবৃন্দ, Sinocraft সর্বদা গ্রাহকের সন্তুষ্টি ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। আমাদের সেবা আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য ও সময়োপযোগী রাখতে কিছু শর্তাবলি অনুসরণ করা প্রয়োজন। অনুগ্রহ করে Sinocraft থেকে যেকোনো পণ্য অর্ডার করার পূর্বে নিম্নে উল্লেখিত শর্তাবলি মনোযোগসহকারে পড়ুন। ধন্যবাদ।

Sinocraft মূলত সিরামিক ও হোমওয়্যার পণ্য সরবরাহ করে। প্রতিটি পণ্যের গুণগত মান নিশ্চিত করার চেষ্টা করা হয়, তবে যেহেতু এসব পণ্য হস্তনির্মিত বা নাজুক প্রকৃতির হতে পারে, তাই রঙ, ফিনিশ বা ডিজাইনে সামান্য পার্থক্য থাকতে পারে। এটিকে ত্রুটি হিসেবে গণ্য করা হবে না।

Sinocraft-এর শর্তাবলি (Terms & Conditions)


  • Sinocraft থেকে ক্রয়কৃত সকল পণ্যের মূল্য ও বিবরণ অর্ডার নিশ্চিত করার সময় গ্রাহক যাচাই করে নেবেন।
  • পণ্য ডেলিভারির সময় উপস্থিত থেকে পণ্য পরীক্ষা করে গ্রহণ করার অনুরোধ করা হচ্ছে।
  • সিরামিক ও ভঙ্গুর পণ্যের ক্ষেত্রে ডেলিভারির পর ব্যবহারজনিত ভাঙা বা ক্ষতির দায় Sinocraft বহন করবে না।
  • ডেলিভারির সময় যদি পণ্য ভাঙা বা গুরুতর ত্রুটিযুক্ত অবস্থায় পাওয়া যায়, তাৎক্ষণিকভাবে আমাদের অবহিত করতে হবে।
  • ডেলিভারি সম্পন্ন হওয়ার পর পণ্যের রঙ, ডিজাইন বা আকার পছন্দ না হওয়ার কারণে ফেরত বা পরিবর্তন প্রযোজ্য নয়।
  • Sinocraft প্রয়োজনে সমমানের অন্য কোনো পণ্য দিয়ে রিপ্লেসমেন্ট দেওয়ার অধিকার সংরক্ষণ করে।
  • প্রাকৃতিক বা হস্তনির্মিত বৈশিষ্ট্যের কারণে সামান্য অসমতা, বুদবুদ বা রঙের ভিন্নতা ওয়ারেন্টির আওতাভুক্ত নয়।
  • ডেলিভারি চার্জ অঞ্চলভেদে ভিন্ন হতে পারে এবং তা অর্ডারের সময় জানিয়ে দেওয়া হবে।
  • ক্যাশ অন ডেলিভারি বা পূর্বনির্ধারিত পেমেন্ট পদ্ধতির শর্ত Sinocraft প্রযোজ্য ক্ষেত্রে পরিবর্তন করতে পারে।

যেসকল ক্ষেত্রে রিটার্ন বা রিপ্লেস প্রযোজ্য নয়


  • ব্যবহারের পর ক্ষতিগ্রস্ত, ভাঙা বা আঁচড়যুক্ত পণ্য
  • ডেলিভারির পরে জানানো ক্ষতির অভিযোগ
  • গ্রাহকের ভুল ঠিকানা বা যোগাযোগ তথ্যের কারণে ডেলিভারি ব্যর্থ হলে
  • ডিজাইন বা রঙ পছন্দ না হওয়া সংক্রান্ত কারণ

বিঃদ্রঃ- ওয়েবসাইট বা সামাজিক মাধ্যমে অনিচ্ছাকৃত কারিগরি ত্রুটির কারণে যদি কোনো পণ্যের মূল্য বা তথ্য ভুলভাবে প্রদর্শিত হয়, সে ক্ষেত্রে Sinocraft সংশ্লিষ্ট অর্ডার বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

তৃতীয় পক্ষ বা অননুমোদিত ব্যক্তির মাধ্যমে Sinocraft-এর নামে অর্ডার বা লেনদেন করলে তার দায় Sinocraft বহন করবে না।

শর্তাবলি সংক্রান্ত যেকোনো প্রশ্ন বা সহায়তার জন্য

ফোন: +880 1303-122435